মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মনে হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়। আগেই তার জন্য পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষিত রাখা হয়েছিল। বর্তমানে শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে।
এর আগে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
মিয়ানমার সীমান্তে সহিংস পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়ে হুজাইফা গুরুতর আহত হবার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!