ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ।
তিনি নির্বাচন কমিশনের বরাত দিয়ে লেখেন, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছালে ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নানা নির্দেশনা জারি করেছে। প্রতি ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহারের এবং প্রতিটি বাক্সে প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে চারটি লক দিয়ে সিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে জারি হওয়া বিশেষ পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি ব্যালট বাক্সে আসনের নম্বর ও নাম উল্লেখ করে স্টিকার লাগাতে হবে। সিল দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে হবে। পরিপত্রে আরও বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
তবে ইসি এ নিয়ন্ত্রণ ছাড়া নয়; আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোট প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। মাইকের শব্দ ৬০ ডেসিবলের বেশি না হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!