জুলাই আন্দোলনের সময় রাজধানীর আফতাবনগরে আল আমিন নামের এক আন্দোলনকারীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রসিকিউশন বিভাগের তথ্যমতে, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়।
নির্ধারিত দিনে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত আসিবুর রহমান খানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে চলমান আন্দোলনে অংশ নেন আল আমিন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে আল আমিন পায়ে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আল আমিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
এর আগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!