জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। প্রত্যাশা, স্বপ্ন ও উত্তেজনা নিয়ে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে নতুন এক পথে। জাতীয় উৎসবে পরিণত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এবার নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শুরুতে নির্বাচনের অপেক্ষা ছিল দীর্ঘ—তিন অঙ্কের। একসময় বাকি ছিল ৫০০ দিন। সময়ের সঙ্গে সঙ্গে সেই অপেক্ষা নেমে আসে দুই অঙ্কে—৯০ দিনে। চোখের পলকে কেটে যায় মাসগুলো, এরপর আসে সপ্তাহের হিসাব। আর এখন অপেক্ষা নেমে এসেছে এক অঙ্কে—মাত্র ৯ দিনে।
শফিকুল আলম উল্লেখ করেন, কর্মদিবসের হিসেবে হাতে রয়েছে মাত্র পাঁচ দিন—আজ, বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহের প্রথম তিন দিন। তিনি জানান, এই বৃহস্পতিবার মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে এবং আশা প্রকাশ করেন যে আগামী সপ্তাহেও আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, “ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি চমৎকার নির্বাচন দেখবে। এরপর হবে ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর।”
নির্বাচন-পরবর্তী ব্যক্তিগত পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। লেখেন, দায়িত্ব শেষ হলে তিনি ফিরে যাবেন তার পুরোনো অভ্যাসে—লেখা ও পড়ায়। সঙ্গে থাকবে দেদার চা পান।
তার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নির্বাচনের আগে এক ধরনের আশাবাদী ও মানবিক বার্তা হিসেবে দেখছেন।
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!