জুলাই আন্দোলনের সময় লুট হওয়া লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে আইজিপি বলেন,"যেকোনো অবৈধ অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি। এখনো পর্যন্ত পুলিশের এবং ব্যক্তিগত মিলিয়ে দুই সহস্রাধিক অস্ত্র উদ্ধার বাকি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন উপায়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটে থাকে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।"
মোট ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এর মধ্যে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের সংখ্যা ১ হাজার ৩৩০টি এবং ব্যক্তিগত মালিকানাধীন অস্ত্রের সংখ্যা প্রায় এক হাজার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নির্বাচনে পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে কি না, এমন এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, "আগামী ১৩ তারিখেই আপনারা এর উত্তর পেয়ে যাবেন।" এছাড়া, সম্প্রতি রাস্তা অবরোধসহ বিভিন্ন আন্দোলন মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন আইজিপি। তিনি নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এবং পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
আইজিপি আরও বলেন, ‘আমরা একটা জায়গায় এসে এই সরকারের কাছে বলেছিলাম, অন্তত পুলিশের শীর্ষ পদে নিয়োগটা কমিশনের কাছে ছেড়ে দেওয়া হোক। তারা তিনজনকে সুপারিশ করবে, তাদের সুপারিশের ভিত্তিতে সরকার একজনকে নিয়োগ দেবে। সেটাও অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। বলা আছে, কমিশন তিনজনকে সুপারিশ করবে। কিন্তু সুপারিশ অনুসরণ বাধ্যতামূলক সেটা বলা হয়নি। পুলিশের ভেতর থেকে আমরা দাবি করে আসছি। কিন্তু ওই জায়গাটায় আমরা যেতে পারিনি। সবার ভেতরে থেকেই এই দাবিটা আসা উচিত।’
এক প্রশ্নের জবাবে পুলিশ সংস্কারের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘আমরা ২০০৬-০৭ সাল থেকেই চাচ্ছিলাম পুলিশকে কাজের স্বাধীনতাটা দেওয়া হোক। পুলিশ অন্তত কাজ করার সময় যেন সরকার কিংবা রাজনৈতিক দলের কোনো নির্দেশনা না পায়, মামলা তদন্তসহ অন্যান্য কাজে। কিন্তু আমরা এখনো পাইনি। পুলিশ সংস্কার কমিশন যেটা হয়েছে, সেটাতেও এটা নেই এবং আমরা একটা বিষয় চেয়েছিলাম, রাজনৈতিক প্রভাবে কিন্তু পদোন্নতি, পদায়ন হয়। আমরা মৃদুভাবে বলেছি, এটা যদি পুলিশ কমিশনের মাধ্যমে দেওয়া হয় তাহলেও একটা বাড়তি সুবিধা দেবে। সেটাও আসলে এখনো আমরা পাইনি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!