বিএনপি, সাতক্ষীরা, নির্বাচন
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গ করে পোস্টার টাঙানোর অভিযোগ উঠেছে   ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-১ (কলারোয়া–তালা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গ করে পোস্টার টাঙানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অমান্য করে বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও জনসমাগমপূর্ণ এলাকায় তার পোস্টার টাঙানো হয়েছে। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী অনুমোদিত স্থানে ও নির্ধারিত নিয়ম মেনে প্রচারণা চালানোর বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।