অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব। সম্প্রতি তিন দেশ ছেড়েছেন বলে শনিবার সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে রাতে ফয়েজ আহমেদ তৈয়্যবের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। পরে খুদে বার্তায় তিনি লেখেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি (আনুষ্ঠানিকভাবে) মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।’
আরো বিস্তারিত জানার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কি না, এমন প্রশ্ন করলে ফয়েজ আহমেদ কোনো উত্তর দেননি। অবশ্য ফয়েজ আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আজ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগ করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমেদ তৈয়্যবকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমেদ তৈয়্যবের বিরুদ্ধে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!