আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন চাঁদ খালি চোখে দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল সময় পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চাঁদ প্রায় ৫০ মিনিটের মতো অবস্থান করবে—এ সময়টুকুই হবে চাঁদ দেখার সম্ভাব্য সুযোগ।
সোমবার আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণভিত্তিক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশ সময় ১৭ ফেব্রুয়ারি রাতে নতুন চাঁদের জন্ম হবে। তবে সেদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। কারণ, নতুন চাঁদ দৃশ্যমান হতে হলে তার বয়স সাধারণত কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা হতে হয় এবং সূর্যাস্তের পর কিছু সময় দিগন্তের ওপরে থাকতে হয়।
এই হিসাবে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদের বয়স প্রায় ২৪ ঘণ্টা হবে। ওই দিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটের দিকে এবং চাঁদাস্ত হবে প্রায় ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্য ডোবার পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট চাঁদ আকাশে থাকবে। অনুকূল আবহাওয়া থাকলে এ সময় খালি চোখে চাঁদ দেখা যেতে পারে।
তবে আকাশে মেঘ, বায়ুদূষণ কিংবা দিগন্তের অস্পষ্টতা থাকলে চাঁদ দেখা কঠিন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উন্নত টেলিস্কোপের সহায়তায় ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা হতে পারে। সেখানে চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
গত বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের একই দিনে ঈদ উদযাপিত হয়েছিল। এবারও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান খুব বেশি না থাকায় একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!