নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব
ড. নাসিমুল গনি।    ফাইল ছবি

নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তি বাতিল করা হয়। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া–কে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আজ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি। প্রশাসনিক অঙ্গনে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।