বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত করেছে মার্কিন দূতাবাস। এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হারের উচ্চতা।
সোমবার (২৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের বরাতে জানা যায়, ‘আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণ সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত সরকারি বোঝা না হয়ে দাঁড়ান। যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সুবিধা ব্যবহারের হার বেশি, তাদের জন্য অভিবাসী ভিসা প্রদানের স্থগিতাদেশ জারি করা হয়েছে।’
দূতাবাস আরও জানিয়েছে, এই স্থগিতাদেশের ফলে অভিবাসী ভিসার যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হবে, যাতে মার্কিন নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পায়। তবে এটি অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক ও শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!