ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে—কমেছে অপরিশোধিত তেলের দাম।
সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনাই এ দামের পতনের প্রধান কারণ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩.৫ শতাংশ কমে ৮৫.২৮ ডলারে নেমে এসেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে প্রণালিটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। তখন তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় কখনো কখনো ৫০ শতাংশেরও বেশি বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, হামলা স্থগিতের এই ঘোষণা যদি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে, তবে জ্বালানি বাজারে আরও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!