জামায়াত, স্বাধীনতা দিবস
জামায়াতে ইসলামী।   ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পাশাপাশি কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া, সেইদিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

দলটি জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে এবং জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানো হবে।