ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ পূর্ববঙ্গের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এক অনন্য স্মরণীয় দিন।
সোমবার (২৩ মার্চ) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ১৯৪০ সালের এই দিনে লাহোরে এ কে ফজলুল হক ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন। প্রস্তাবটির মূল ভিত্তি ছিল তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ গঠন।
সংগঠনটি উল্লেখ করে, প্রস্তাবে ব্যবহৃত ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ শব্দবন্ধ থেকেই স্পষ্ট হয় যে তৎকালীন নেতৃত্ব এ অঞ্চলের মানুষের জন্য পৃথক ও সার্বভৌম রাজনৈতিক সত্তার স্বপ্ন দেখেছিলেন। তাদের মতে, লাহোর প্রস্তাবের মধ্যেই বর্তমান বাংলাদেশ-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা লাহোর প্রস্তাবের মাধ্যমে সূচিত হয়েছিল, তা পরবর্তীতে ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনের মধ্য দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরিণতি পায়, যার মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
এদিনে সংগঠনটি গভীর শ্রদ্ধার সঙ্গে শেরে বাংলা এ. কে. ফজলুল হককে স্মরণ করে, যিনি আজীবন বাংলার সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।
বিবৃতিতে দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ন্যায়, সাম্য ও মানবাধিকারের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাসের শিক্ষা থেকে শক্তি নিয়ে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলারও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!