মৌলভীবাজারে ঈদ উপলক্ষে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি ঈদযাত্রায় টিকিট প্রাপ্তি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঈদের সময় যাত্রীরা টিকিট কিনতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়েছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির যে প্রত্যাশা, তা এসব অনিয়মের কারণে ম্লান হয়ে গেছে।
.jpg)
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রতারণা চলছে উল্লেখ করে মন্ত্রীর অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “লাখ লাখ যাত্রী ঢাকা ছেড়েছে। এত বিপুল সংখ্যক মানুষের কাছে ফেরতকৃত অর্থ কীভাবে পৌঁছানো হবে?” তিনি এটিকে দেশবাসীর সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকা সত্ত্বেও আমরা তা মেনে নিয়েছি, যাতে দেশ অচল না হয়। তবে সরকার যদি সঠিক পথে না ফেরে, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, আমরা সরকারের মুখে শুনতে চাই—বাংলাদেশে আর চাঁদাবাজি ও জুলুম হবে না। সরকার যদি কথায় ও কাজে তা প্রমাণ করতে পারে, তাহলে আমরা সব ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবো। তবে জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিহত করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, সাবেক জেলা আমীর মো. আব্দুল মান্নানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঈদের ব্যস্ততার মাঝেও নিজ এলাকায় আসায় স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে তিনি নিজ গ্রামের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। পরে বিশাল মোটরসাইকেল বহর দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!