ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়েনের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম শহিদুল ইসলাম শহীদ বলে জানা গেছে। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এএরআই পদে কর্তরত ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. তানজিনা বলেন, ‘এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে হঠাৎ বুকের ব্যাথায় কাতর হয়ে গিয়েছিলেন তিনি, এতে কিছুটা ধারণা করা যায় যে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও আরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।’
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘রবিবার মধ্যরাতে পীরগঞ্জ থানার পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সাথে সাথে এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি- হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!