ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করেছেন, যেখানে প্রবীণ নেতাদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়- প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রী হয়েছেন আ ন ম এহসানুল হক মিলন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খলিলুর রহমানকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিন উর রশিদকে।
পরিবেশ মন্ত্রী হয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিতাই রায় চৌধুরী দায়িত্ব পালন করবেন।
ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী, পানিসম্পদে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম রিতা দায়িত্ব পালন করবেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হয়েছেন জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নবগঠিত এ মন্ত্রিসভা দেশের প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করছে বিএনপি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!