সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ড বাইট’ দেব না, কাজ করে দেখাব বলে জানালেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিনিয়োগের প্রাথমিক শর্ত স্থিতিশীল পরিবেশ উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করব। তিনি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন বিলম্বিত করতে চাই। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
একই কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, আমরা কাজ করে দেখাতে চাই।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!