পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শেষে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরবে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। আমরা বন্ধু দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে, এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।
তিনি জানান, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় কিছু দিন ধরে সংঘর্ষ চলছিল। এই পরিস্থিতিতে আফগানিস্তানের কাবুলসহ অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্য শেষ, এবং এখন থেকে কার্যত যুদ্ধাবস্থা ঘোষণা করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ওআইসি বৈঠকের সাইড লাইনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতির প্রার্থিতা প্রচারে ওআইসি দেশগুলো সমর্থন দেবে।
ড. খলিলুর রহমান উল্লেখ করেছেন, বাংলাদেশ প্রায় ৪০ বছর পর আবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে। এই পদে নির্বাচন চ্যালেঞ্জিং হলেও আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী’র পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!