স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর সঙ্গে বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক দীর্ঘ ছিলো।
জানা যায়, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকে।
সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পেয়েছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!