বৃহষ্পতিবার পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।
বৃহষ্পতিবার পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।   ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। বৃহষ্পতিবার পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।

যাত্রীদের সুবিধার জন্য টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। 

সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট। সকালে পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে কেনা যাবে।   

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি আসন কিনতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

এমআর/আরটিএনএন