আকস্মিকভাবে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (৮ মার্চ) সকালে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তারা। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম ধরা পড়ে তাদের চোখে।
জাতীয় মানসিক হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।’
পরিদর্শনের সময় সাথে ছিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি সার্বিক পরিস্থিতি পর্যক্ষণ করে বলেন, ‘দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে।’
তবে দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি বলেন, ‘এ হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরেকটু বেশি মানবিক হতে হবে।’
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!