দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ মন্ত্রণালয়ের সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৬ মার্চ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। জনস্বার্থ ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই খাল খনন কার্যক্রম শুরু হচ্ছে। দিনাজপুরের কাহারোল এলাকায় দীর্ঘদিন ধরে এ কর্মসূচির দাবি ছিল।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সরকার সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এবং বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল পুনঃখনন করা হবে।
তিনি বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ বলরামপুর–সাইতারা খাল খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এতে সেচ খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!