চট্টগ্রামের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযান চলাকালে নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে নেওয়ার পর দিদারুল আলম নামে এক যুবক অসুস্থ হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, তিনি গ্রেপ্তার এড়াতে এ কার্য করেছেন।
সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ঘটনাটি ছিল গত বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টার। ভিডিওতে দেখা যায়, দিদারুল আলম মাটিতে লুটিয়ে রয়েছে এবং অসংলগ্নভাবে কথা বলছে। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমার দুইটা বাচ্চা আছে স্যার।’
নগর পুলিশের ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি খেয়ে ফেলেন বলে পুলিশ জানিয়েছে।
পরবর্তী সময়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দিদারুল আলমের বিরুদ্ধে খুন ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!