বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান সূচক স্কোর ২১৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৯৭।
চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৮৮। পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার বায়ুমান সূচক ১৮১।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়।
৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!