জাতীয়, পুলিশ, আইজিপি, এফবিআই, সাক্ষাৎ,
আইজিপির সঙ্গে এফবিআইয়ের সাক্ষাৎ।   ছবি: সংগৃহীত

ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি প্রতিনিধিদলের এ আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।