আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) থেকে যাত্রীরা ২৫ মার্চের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট ক্রয় প্রক্রিয়া সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!