জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ চার মামলায় হাইকোর্ট ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছে।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ মার্চ) ৭ পৃষ্ঠার রায়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৪ মার্চ হাইকোর্ট একই চার মামলায় সাবেক প্রধান বিচারপতিকে জামিন দিয়েছিল। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা দুটি মামলা, এবং দুদকের প্লট জালিয়াতির অভিযোগ।
নিম্ন আদালতে এসব মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ৫ মামলায় জামিন বিষয়ে রুল জারি করে।
গত ১১ মার্চ দুদকের মামলায় বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেওয়া হয়। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
দুদকের মামলায় খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক সদস্য (অর্থ) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
তবে যাত্রাবাড়ি থানায় দায়ের করা অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো থাকায় তিনি সেই মামলায় এখনও মুক্তি পাচ্ছেন না।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!