প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!