সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদের ঘোষণা দেন স্থানীয় কর্তৃপক্ষ।
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মসজিদগুলোতেও বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। তবে ইরান-সংক্রান্ত পরিস্থিতির কারণে কিছু দেশে এবারের ঈদের নামাজ বাতিল করা হয়েছে।
হারুন খান নামে একজন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা জানান, স্থানীয় সময় সকাল ৬:৩০ মিনিটে আবুধাবি মুসাফফাহ সুপার মার্কেট সংলগ্ন মুসাফফাহ মসজিদে ঈদের নামাজ আদায় করতে গিয়ে দেখেন, মুসল্লিদের ভিড়ে মসজিদে স্থান সংকুলান না হলে মসজিদের বাইরে নামাজ আদায় করতে দেয়নি পুলিশ। এমনকি লাউডস্পিকারেও নামাজ সম্পন্ন করতে দেয়নি প্রশাসন। অনেকেই নামাজ না পড়তে পেরে চলে যান, আবার অনেকে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর নামাজের জন্য জায়গা পান। স্থানীয় প্রশাসন জানায়, চলমান যুদ্ধের প্রভাবেই এমন নিস্তব্ধ ঈদ আয়োজন।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে। অন্যদিকে, এশিয়ার অনেক দেশ—যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া ও মরক্কো—শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শনিবার ঈদ উদযাপন করবে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!