কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঢাকা মেইল ট্রেনকে সরিয়ে নেয় এবং রেললাইনে আটকে থাকা বাসটি অপসারণ করে। এরপরই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে যায়।
দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।
ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজে অংশ নেয়। পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!