ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে। রাস্তা-ঘাট ফাঁকা, অভ্যন্তরীণ যানবাহন কম চলছে। তবুও রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএ) জানিয়েছে, ঢাকার দূষণ স্কোর ১৬৫, যা “অস্বাস্থ্যকর” হিসেবে গণ্য হয়।
বিশ্বের বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ১৯৩), এরপর চীনের বেইজিং (১৭৮) এবং দক্ষিণ কোরিয়ার ইনচিওন (১৭৪)।
অন্যদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় শীর্ষ দুটি শহর যুক্তরাষ্ট্রের—ডেনভার (৩৯) এবং শিকাগো (৪২)।
আইকিউএ অনুযায়ী, দূষণ স্কোর ০–৫০ হলে বাতাস “ভালো”, ৫১–১০০ “মাঝারি/সহনীয়”, ১০১–১৫০ “সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর”, ১৫১–২০০ “অস্বাস্থ্যকর”, ২০১–৩০০ “খুবই অস্বাস্থ্যকর” এবং ৩০১-এর বেশি হলে তা “দুর্যোগপূর্ণ” ধরা হয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!