ঢাকা সহ ১৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ঢাকা, ১৯ জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা,
৬০ কি.মি. বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা বলছে আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৯ জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।

শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরবিএ/আরটিএনএন