তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু, কুমিল্লা বার-ট্রেন সংঘর্ষ, ফেনী বাস বাইক এম্বুলেন্স সংঘর্ষ, হবিগঞ্জ বাস পিকআপ ভ্যান সংঘর্ষ, সারাদেশ,
দূর্ঘটনা কবলিত যানবাহন।   ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে বিভিন্ন ধরনের সংঘর্ষের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

কুমিল্লা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা মারে, এতে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণে চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। নিহত পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে, এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জ

মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন। পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষটি একটি অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দেওয়ার পর ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।

আরবিএ/আরটিএনএন