কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বরখাস্তকৃত গেটম্যানরা হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন।
মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানদের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। এ কারণে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং সেখানে নতুন গেটম্যান নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও আঞ্চলিক—দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়।
দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রায় চার ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উদ্ধারকাজে অংশ নিতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে আনা হয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!