ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, ফেনীর রামপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী একটি লেনে সংস্কারকাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল।
এ অবস্থায় পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন আটকে পড়ে।
এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই যানজটের মধ্যে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!