হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪, সারাদেশ, হবিগঞ্জ, হবিগঞ্জে বাস পিকআপ সংঘর্ষ,
হবিগঞ্জে উল্টে যাওয়া পিকআপ।   ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার ভোরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন প্রাণ হারান। পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

নিহতরা হলেন পিকআপ চালক ইব্রাহিম মিয়া, আছমা আক্তার এবং তার ১২ বছরের ছেলে সজিব। অপরজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি, ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, স্থানীয়রা সকালে খাদে উল্টে পড়া পিকআপ দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধারকাজ শেষে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরবিএ/আরটিএনএন