ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের জনগণকে ভোগান্তিমুক্ত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়ম থেকে মুক্ত সমাজ গড়াই সরকারের প্রধান লক্ষ্য। মানুষের কল্যাণে কাজ করাই তাদের একমাত্র উদ্দেশ্য, এবং সে লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামেলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি গ্রহণ, দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘ ১৭ বছর অবহেলিত ছিল। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, জরাজীর্ণ ব্রিজ সংস্কারসহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!