বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তা দিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সহায়তায় ১০ লাখ টাকার ঋণ দেওয়া হবে। এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে পুনর্গঠনের কাজ বাড়বে, যা বাংলাদেশের শ্রমবাজারের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তিনি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদেশে ভালো বেতনের চাকরির জন্য তৃতীয় ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ইউরোপের অনেক দেশের ভিসা পেতে বাংলাদেশিদের ভারতে যেতে হয়। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর জন্য অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি কর্মকাণ্ডের প্রচার বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় নির্ধারণ, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করা এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে দ্রুত জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর বিষয়েও নির্দেশনা এসেছে।
রেমিটেন্সের ওপর যুদ্ধের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সাময়িক কিছু প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে নতুন শ্রমবাজার তৈরির সম্ভাবনা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!