স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের টিকায় কোনো স্থায়ী সংকট নেই। তিনি বলেন, কিছু বিভ্রান্তিকর তথ্য ও সমন্বয়হীনতা জনমনে অযথা আতঙ্ক তৈরি করছে। তিনি জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রকাশ করা উচিত নয়।”
মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী জানান, জুনে একটি বড় টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে হামের টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, “হামের টিকা সংকট” শিরোনামের খবরগুলি ভিত্তিহীন; মাঠ পর্যায়ে টিকার কার্যক্রম পুরোপুরি চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, নিয়ম অনুযায়ী প্রতি ৪ বছর অন্তর হাম ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর কোনো ক্যাম্পেইন হয়নি, যা বর্তমান প্রাদুর্ভাবের একটি কারণ। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এডিবি ও ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় ভ্যাকসিন আমদানির চুক্তি সম্পন্ন করেছে।
জাতীয় টিকা কমিটির বৈঠক অনুযায়ী, এবার হামের টিকা ৬ মাস বয়স থেকে প্রদান শুরু হবে, যা আগের ৯ মাসের সীমার পরিবর্তন। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, ইউনিসেফকে টিকার জন্য অর্থ প্রদান করা হয়েছে এবং নতুন টিকা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে পৌঁছানোর আশা করা হচ্ছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!