বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানায় অ্যাডলফ হিটলারকে ঘিরে মন্তব্য ও ইহুদিবিরোধী বক্তব্যের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারির বিষয়টি প্রথম প্রকাশ করে ডেইলি মেইল। অনলাইনে তার প্রায় এক কোটির বেশি অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামের একটি সিরিজ বক্তৃতায় অংশ নিতে তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। তবে সফর চলাকালীন সময়েই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ছাড়তে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং বর্তমানে তিনি প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
এছাড়া, এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশেও তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, আজহারির আগমন নিয়ে বিভিন্ন গোষ্ঠী আগেই সতর্ক করেছিল। সংসদ সদস্যদের কাছে এ বিষয়ে তথ্যও পৌঁছেছিল।
ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালে আজহারি ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন এবং বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!