সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়; তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন।
নূরুল ইসলাম মণি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা-ই করি না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।
সরকারি দলের চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা যা করণীয়, তার সবই আমরা করতে চাই এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে পাশে চাই।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!