আজই জানা যাবে এলপিজির নতুন দাম—বাড়বে নাকি কমবে?, জাতীয়, এলপিজি, গ্যাস, সিলিন্ডার গ্যাস,
এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা।   ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর এপ্রিল ২০২৬ মাসের ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা বিকেল ৩টায় জানানো হবে। একই সংবাদ সম্মেলনে অটোগ্যাসের নতুন দামও প্রকাশ করা হবে।

এর আগে, গত ২ মার্চ মার্চ মাসের জন্য এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়।

এছাড়া, অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরবিএ/আরটিএনএন