আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বার্তা, আন্তর্জাতিক, আমিরাত, বাংলাদেশ, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তারেক রহমান, সরকার, বিএনপি, দুই দেশের বন্ধুত্ব, দ্বিপাক্ষিক সম্পর্ক,
তারেক রহমান ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থ এবং টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।

বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি পৌঁছে দেন।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈশ্বিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এই অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেন, বাংলাদেশ আমিরাতের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরবিএ/আরটিএনএন