বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই উদ্যোগ গৃহীত হয়। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা এবং কাঁচাবাজার এই নিয়মের আওতায় আসবে না।
সংগঠন আশা করছে, এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!