সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় মঞ্চ২৪’র তীব্র প্রতিবাদ, জাতীয়, মঞ্চ২৪, সাংবাদিকতা, অপ-সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যম,
মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বক্তব্য রাখছেন।   ছবি: সংগৃহীত

দেশের গণমাধ্যমে গত ১৭ বছরে গড়ে ওঠা তথাকথিত ‘তথ্য সন্ত্রাস’ ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মঞ্চ২৪। বৃহস্পতিবার (২ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনদের প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে সাংবাদিকতার স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং সত্য প্রকাশের পথ বারবার বাধাগ্রস্ত হয়েছে।

মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, “গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কিছু স্বার্থান্বেষী ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এখনও সাংবাদিকতার আড়ালে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। তারা জনগণের জানার অধিকার সীমিত করেছে।”

সংবাদ সম্মেলনে মঞ্চ২৪ আরও দাবি করেছে:

  • অপ-সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
  • গণমাধ্যমে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব বন্ধ করতে হবে।
  • সাংবাদিকদের হয়রানি ও নিপীড়ন বন্ধ করতে হবে।
  • প্রকৃত স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করা হোক।

ফাহিম ফারুকী জানান, “এটি কোনো অনুরোধ নয়, এটি জনগণের দাবি। গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। সত্যকে আর বন্দি রাখা যাবে না।”

সংবাদ সম্মেলনে মঞ্চ২৪ সতর্ক করে জানিয়েছে, সরকার যদি ফ্যাসিবাদের ধারক কথিত সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে।