একমাসে ২ লাখ ৭২ হাজার লিটার অবৈধ তেল উদ্ধার, জাতীয়, তেল, উদ্ধার, অবৈধ তেল, জ্বালানি, অবৈধ জ্বালানি, জ্বালানি সংকট, তেল সংকট, একমাসে অভিযান, তেল উদ্ধারে অভিযান, জ্বালানি উদ্ধারে অভিযান,
অবৈধভাবে মজুদকৃত তেল উদ্ধার অভিযানের একটি দৃশ্য।   ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় গত এক মাসে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে মামলা হয়েছে ২ হাজার ৯টি, ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা জরিমানা করা হয়েছে।

যুগ্ম সচিব জানান, উদ্ধারকৃত তেলের মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার রয়েছে। তিনি আরও জানান, এই অভিযান অবৈধ তেল মজুদ ও জ্বালানি সন্ত্রাস রোধে সরকারি উদ্যোগের অংশ।

আরবিএ/আরটিএনএন