বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন চালুর একটি স্মারক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সেটিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্মারক নম্বর উল্লেখ করে যে পত্রটি ছড়ানো হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ ধরনের ভুয়া তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ভাইরাল হওয়া ওই তথাকথিত স্মারকে বলা হয়েছিল, ৫ এপ্রিল থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অফিস খোলা থাকবে এবং বাকি দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ চলবে। অফিস খোলা থাকবে রোববার, সোমবার ও মঙ্গলবার; আর বুধবার ও বৃহস্পতিবার ঘরে বসে কাজ করার কথা বলা হয়। অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণের কথাও উল্লেখ ছিল।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সত্যিই কিছু বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি বাড়ানো, আংশিক ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা এবং অফিস সময়সূচিতে পরিবর্তন আনার মতো অন্তত আটটি প্রস্তাব আলোচনায় রয়েছে।
তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবারের বৈঠকে বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপগুলো বিবেচনায় থাকলেও, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত স্মারকটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!