সোনার দাম, বাজুস
কিছুটা কমলেও বাজারে সোনার দাম এখনো উচ্চ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাজুস।   ফাইল ছবি

দেশের বাজারে টানা মূল্যবৃদ্ধির পর এবার সোনার দামে কিছুটা স্বস্তি এসেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় সমন্বয় করে সোনার এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এর আগে চার দফায় সোনার দাম প্রায় ১৩ হাজার টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ এ সমন্বয়ের ফলে কিছুটা কমলেও বাজারে সোনার দাম এখনো উচ্চ অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।