অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে, জানিয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফ।
সোমবার (৬ এপ্রিল) টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহ সিডনিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা থাকলেও পূর্বে প্রকাশিত একটি ভিডিওতে ইহুদিবিদ্বেষী মন্তব্যের কারণে বিতর্ক শুরু হয়। অস্ট্রেলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিল করে। ফলে তিনি বর্তমানে দেশটির বাইরে থাকলেও পুনরায় অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।
শায়খ আহমাদুল্লাহ ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের আমন্ত্রণে ‘এ লেগাসি অব ফেইথ’ ট্যুরে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ভিসা বাতিল ও বিতর্কের কারণে সিডনির অনুষ্ঠানসহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে বাকি তিনটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বলেন, ‘ইহুদিবিদ্বেষী বা ইসলামফোবিক মতাদর্শ ছড়ানোর ক্ষেত্রে কোনো সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আমরা ভিসা বাতিলের ক্ষমতা রাখি।’
এর আগে একই কারণে বাংলাদেশের আরেক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে শায়খ আহমাদুল্লাহকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করা হবে কি না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!