ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সাক্ষাতের সময় আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে উপস্থিত ফটোগ্রাফে দেখা গেছে, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দিয়েছেন।

ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সাক্ষাতে দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে একত্রে কাজ করার ভারতের অভিপ্রায় ব্যক্ত করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!